বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
দল
ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা এবং শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘটের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের জহুরুলনগর এলাকার একটি মেস থেকে তাকে আটক করা হয়।
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে ১০২৭ রান করেছে তারা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল।
লক্ষ্মীপুরের রামগঞ্জ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো হলো রামগঞ্জ উপজেলা ও পৌরসভা।
সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজি, এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।