নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ৩৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় চাঁদার নগদ ৯৮ হাজার ৫১৫ টাকা, ৩৪টি মোবাইল, লাঠিসোঁটা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
দাবা
৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে হোঁচট খেয়েছেন সর্বাধিকবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেছেন জিয়া।
তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছেন ৭৫ জনেরও বেশি।শুক্রবার (২১ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।
ঈদের পর শুরু হবে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ। পাঁচ গ্র্যান্ডমাস্টার জাতীয় দাবায় সরাসরি খেলার সুযোগ পান। আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও রিফাত বিন সাত্তার খেলবেন না।
দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে সড়কে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির সময় পাঁচ জনকে আটক করেছে র্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির সদস্যরা। এসময় জব্দ করা হয় চাঁদাবাজির টাকা।
ফেনীর সোনাগাজীর বিভিন্ন সড়কে লাঠি হাতে চাঁদাবাজির করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা।
পঞ্চগড়ের দেবীগঞ্জে মহাসড়কে অবৈধভাবে বিভিন্ন পরিবহন থেকে টোল আদায়ের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব।
গাজীপুরের শ্রীপুরে ভূয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (গিলারাচালা) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৩১ মে) তাদেরকে আদালতে পাঠানো হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। গত ২২ মে পৌরসভার কলেজ রোড মোড়ে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ইকরাম হোসেন রানা (২২) ও মহি উদ্দিন (২৮)।