দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
- বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
- জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
- * * * *
- বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
- * * * *
- সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের
- * * * *
- বীরের মতো লড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
- * * * *
দাম বাড়ল
গত সপ্তাহে ৭ শতাংশ হ্রাসের পর এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে।সোমবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুরু হয়ে গেল ২০২৪-২৫ অর্থবছর। নতুন অর্থবছরে মেট্রোরেলের টিকিটের দামে বসানো হয়েছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)। ফলে বাড়তি ভাড়া দিয়ে এখন থেকে মেট্রোরেলে চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীকে।
বাংলাদেশ পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যসহ প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সামগ্রী চাল ও গমের বিক্রয়মূল্য কয়েক গুণ বাড়িয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর পর রেশনের দাম বাড়ালো। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে রেশন পণ্যের দাম নির্ধারণ করেছিল সরকার।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার পেট্রোলের দাম ২ টাকা ৫০ পয়সা, অকটেনের দাম ২ টাকা ৫০ পয়সা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা বাড়ানো হয়েছে।
বিশ্ববাজারে সোমবার সকালে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো। এর সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় তেলের এ দাম বেড়েছে।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে ৭৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্রে (আইপিপি ও রেন্টাল) প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম ১৫ টাকা ৫০ পয়সা।
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা।শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ২৪০ থেকে ২৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দর ছিল ২০০ থেকে ২০৫ টাকা।
কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।
পাকিস্তানে এক লাফে পেট্রলের দাম বাড়ল লিটারে ১৩.৫৫ রুপি। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী দুই সপ্তাহের জন্য পেট্রলের দাম বাড়িয়ে পাকিস্তানি মুদ্রায় ২৭২.৮৯ রুপি নির্ধারণ করেছে। এর আগে প্রতি লিটার পেট্রলের দাম ছিল ২৫৯.৩৪ রুপি। খবর- ডন।