ইরানের মাশহাদ ও ইয়াজদের মধ্যবর্তী তাবাসের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বুধবার কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
দুর্ঘটনা
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুরের আলমপুর মোড় এলাকায় পিকআপ ভ্যানের সাথে ব্যাটারিচালিত রিকশা ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর সদর উপজেলায় একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে গুরুতর ১৯ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা যাত্রীবোঝাই জিপের। নিহত ৮ যাত্রী, আহত হয়েছেন আরো ৩ জন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে।
চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছে।জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে
জেলার ধামইরহাট সড়কে সোমবার রাত ৯টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় হোসেন (২০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত এবং তার বন্ধু তাহমিদ (২২) গুরুতর আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে সোমবার ভোরে দেশীয় পর্যটকদের বহনকারী একটি বাস বিজ্ঞাপন সাইনের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হলে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও এক ডজনের বেশি আহত হয়েছে।
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটরসাইকেলে থাকা একজন ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে নছিম উল্টে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই ব্যবসায়ী। নিহত আব্দুর রহমান (৩৫) পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একটি বাঁক ঘোরার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই বিপত্তি হয় বলে জানা গেছে।