দুর্ঘটনা

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র আনজির আহমেদ প্রান্তিক (২০) ও দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আলভী মেহেদী (২০) নামে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষ, ২ জন নিহত

কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষ, ২ জন নিহত

কক্সবাজারে বাস ও পিকআপ সংঘর্ষে ঘটন ঘটেছে। এ দুর্ঘটনায় দুইজন নিহত ও আরো ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (০১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুইজন যুবক নিহত হয়েছেন। এছাড়াও পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।

সিলেটে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সিলেটে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে খালে ট্রাক, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে খালে ট্রাক, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই দুই ট্রাক খালে পড়ে গেছে। এতে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় একটি মাহিন্দ্রও খালে পড়ে যায়।

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত: বেচে গেলো কোলের সন্তান

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত: বেচে গেলো কোলের সন্তান

যশোর প্রতিনিধি: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন পিতা ও অপর একজন মা মারা গেছেন। তবে তাদের উভয়ের সাথে থাকা দুই সন্তান ভাগ্যক্রমে বেঁচে গেছেন। এর মধ্যে আট মাস বয়সী এক কণ্যা শিশুও রয়েছে। 

ঘাতক ট্রাক তিন ভাই-বোনের দাওয়াত খেতে দিল না

ঘাতক ট্রাক তিন ভাই-বোনের দাওয়াত খেতে দিল না

পাবনা প্রতিনিধি: পাবনার ভাংগুড়ায়  ট্রাকের চাপায় আপন দু’ভাইসহ ইঞ্জিণচালিত অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে  টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের রাঙ্গালিয়া টিকটিকি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

যশোরে বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

যশোরে বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

যশোর প্রতিনিধি: যশোরে সড়ক দূর্ঘটনায় মাসুদ রানা নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার হুদারাজাপুর নামকস্থানে পৌঁছালে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দেশ ট্রাভেলস পরিবহনের সাথে মটর সাইকেলটির সংঘর্ষ হয়।