চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া ঢালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনা
যুক্তরাষ্ট্রের আলাস্কার যুপিক গ্রামে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে । কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য নিশ্চিত করেছে ।
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তুরস্কের সাবিহা গকচিন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিটকে পড়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন।
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক ছাত্র। বুধবার সন্ধ্যায় বনগ্রাম-সমেশপুর সড়কে সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় কাঁচা মরিচ বোঝাই পিকআপভ্যান ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
ওমানের আদম এলাকায় গতকাল রোববার কাজ শেষে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় চারজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরের চৌকিরঘাট ও শাজাহানপুরে সোমবার এ দুর্ঘটনা ঘটে।
বলিভিয়ায় লা পাজ এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।