মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সাতজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। উদ্ধার কাজে বিজিবি নামানো হয়েছে। হাসপাতালে স্বজনদের ভিড় জমেছে।
সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এ পর্যন্ত তিন নারীসহ অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। মৌলভীবাজারের জেলা পুলিশ সুত্রে জানা গেছে এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
- * * * *
- এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
- * * * *
- ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ জন
- * * * *
- গ্যাস্ট্রিকের ব্যথা না হার্ট অ্যাটাক? যেসব লক্ষণে সতর্ক হতে বললেন চিকিৎসক
- * * * *
- ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭
- * * * *