রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় অপর একটি ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম (বাচ্চু) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।
- ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবো না: জামায়াত আমির
- * * * *
- আরএফএল গ্রুপে নিয়োগ, ঢাকায় কাজের সুযোগ
- * * * *
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন
- * * * *
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
ধাক্কা
পাবনায় চলন্ত ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস টেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ময়নামতি এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এহসান চৌধুরী পরিবারের সঙ্গে উত্তরায় থাকতেন। তার বাবার নাম আমির উদ্দিন চৌধুরী।
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে নোয়াখালীর সুধারাম থানার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামাল হোসেন (৪৫) সুধারামের কালাদরাপ ইউনিয়নের হাজি বাড়ির হাজি মোমিন উল্লাহর ছেলে।
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঢাকার ধামরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় শুভ যাত্রা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়েছে। এতে বাসের চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই মহিলা যাত্রী নিহত হয়েছে। এসময় আটো চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাটোরে সড়ক দুর্ঘটনায় রানী বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নসিমন গাড়ি ও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যাত্রী। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।