উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর এই তিন উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৫ জুন) সকাল ৮ থেকে একযোগে তিনটি উপজেলার ৩২৯টি কেন্দ্রে ২৪০২ বুথে ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নওগাঁ
নওগাঁর দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হলো রাণীনগর এবং আত্রাই।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮ থেকে একযোগে দুইটি উপজেলার ১৩৭টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতে এক ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নওগাঁয় যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে বাঁধন নামের ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত বাঁধন জেলার মান্দা উপজেলার গোটগাড়ী খুদিয়াডাঙ্গা গ্রামের শামীমের সন্তান।
নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে আট বসতবাড়ি।
নওগাঁ ধামুরহাটে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁয় জেলা কারাগারে সামিরুল সরদার (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এই রায় দেন।
নওগাঁর সাপাহার উপজেলার একটি কেন্দ্র থেকে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক পরীক্ষার্থীদের প্রবেশপত্র জমা নিয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে।