সরকার নির্ধারিত দিবসগুলো কীভাবে পালন করবে সে বিষয়ে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। কোন কোন দিবসের কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশনা আলোকে নিতে হবে তা নির্ধারণ করে দিয়ে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ ‘জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন’ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
নতুন নির্দেশ
মুসলমানদের দুই পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে জমজমের পানি পান করার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
ঋণ জালিয়াতি ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহক এবং জামিনদারের স্বাক্ষরের পাশাপাশি বৃদ্ধাঙ্গুলির ছাপ (টিপসই) নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
দেশে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে সরকার নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা জারি করে।
পবিত্র ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের সঙ্গে বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
করোনার পর রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। ফলে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে ওমরাহযাত্রী ও মুসল্লিদের উপচে পড়া ভিড়।
বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য আপলোড করতে নির্দেশনা জারি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে হার্ড কপি আকারে তথ্য কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতায় থাকা প্লট বা ফ্ল্যাটের জন্য কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে বা আমমোক্তার নিয়োগ বা বাতিলের আগে রাজউকের অনুমোদন নেয়ার একটি নতুন নির্দেশনা কার্যকর করেছে রাজউক। আবাসিক, বাণিজ্যিক, শিল্প, প্রাতিষ্ঠানিক প্লট, ফ্ল্যাটের বরাদ্দ গ্রহীতা, লিজ গ্রহীতাদের সকল প্লটের, ফ্ল্যাটের আমমোক্তার নিয়োগ ও বাতিলের উভয় ক্ষেত্রেই এটি কার্যকর করা হয়েছে ১ মার্চ থেকে।
ডলার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এখন থেকে রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ হিসাবে ৩০ দিন পর্যন্ত ডলার ধরে রাখতে পারবেন, যা দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রসহ অন্যান্য ইডিএফ ও আমদানি দায় শোধ করা যাবে।