সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে অসাবধানতা বশত শিশু ২টি নদীতে পড়ে যায়।
নদীতে ডুবে
টাঙ্গাইল শহরের লৌহজং নদীতে ডুবে মেহেদি হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আদিব (৮) নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে আরেক শিশু।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রদীপ রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে পড়ে মো. মহিউদ্দিন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীর পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নবীনগর তিতাস নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে
ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।