নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ টুম্পা রানী দাস (২৭) মারা গেছেন। এর আগে এই ঘটনায় এক র্যাব সদস্যের মৃত্যু হয়।সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় টুম্পা রানীর মৃত্যু হয়।