কক্সবাজারের টেকনাফে এক বসতঘরে তল্লাশি চালিয়ে নগদ ৯৮ হাজার৫৪০টাকা ও ৬০ হাজার পিস ইয়াবাসহ আসমা আক্তার (২২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক আসমা সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মনির উল্লাহ'র স্ত্রী
নারী আটক
ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় অণ্ডকোষ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।বুধবার (২২ মে) সকাল ৭টার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক চুরি করতে আসা দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত থেকে ১১৩ ভরি ওজনের ১১টি স্বর্ণের বারসহ তাছলিমা খাতুন (২৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১০০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
রেলপথে শরীরে ফেন্সিডিল বেঁধে ঢাকায় যাওয়ার পথে চার নারী আটক হয়েছে। আটকরা হলেন- আনোয়ারা (৪৪), মনোয়ারা বেগম (৩৬), মেরিনা (৪৬) ও ইতি (২৭)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ কেজি গাঁজাসহ তিন নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকার চাপিয়া-আদ্রা সড়ক থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশির সময় দেড় হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।