আসন্ন পবিত্র রমজান মাসজুড়ে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিত্যপণ্যের সরবরাহ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি বেড়েছে। একই সঙ্গে এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলার পরিমাণও বেড়েছে। ফলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা করছে সরকার।