ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের আইল্যান্ডে ধাক্কা লাগলে সুপারভাইজার জুবায়ের শেখ (৩৫) বাস থেকে ছিটকে পড়ে নিহত হন।
নিয়ন্ত্রণ হারিয়ে
খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মফিজুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন।
ফরিদপুরের সদরপুরে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে প্রাণ গেল আশরাফুল আলম আশিক (২৩) নামের এক যুবকের। বুধবার সকালে সদরপুর উপজেলার স্কাউট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল হোসেন (২৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।
রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রিজভী আহমেদ সাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৭ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাত ২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বর ব্রিজের ঢালে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. বিল্লাল হাওলাদার (৩৬) নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাকে ঘটে।