ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার ভোরের মধ্যে এটি আঘাত হানতে পারে। এ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে সুপার সাইক্লোনে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে এখন সাগর উত্তাল।
নির্দেশ
চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান চলছে। প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামের পাঠদান চলার ৪ মাস পর প্রথম শ্রেণিসহ অন্যান্য চার শ্রেণিতে কীভাবে মূল্যায়ন করা হবে তার নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সব ধরনের পরীক্ষা ও পরীক্ষা-সংক্রান্ত কাজে ছাত্রীদের মুখ ও কান বাধ্যতামূলক খোলা রাখার নির্দেশনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত।
আদিবাসী এবং অ-আদিবাসী গ্রুপগুলোর মধ্যে সহিংসতার জের ধরে উত্তপ্ত ভারতের মনিপুর রাজ্যে 'দেখামাত্র গুলির' নির্দেশ দিয়েছে সেখানকার বিজেপি সরকার। সহিংসতা থামাতে সৈন্যরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে, কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা ও গতি বাড়াতে হবে। খবর আলজাজিরার।
দেশে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে সরকার নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা জারি করে।
চলতি বছরে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে (বিডিএস) প্রথমবর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৪ টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
চলতি বছরও যারা হজে যাবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এজন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
পাঁচ সিটির নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন।