মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈরুতে মার্কিন এবং ব্রিটিশ দূতাবাস তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
নির্দেশ
সুপ্রিম কোর্টসহ সব অধস্তন আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ২০০৫ সালে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিদেশে আটকানো দেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের আয় দ্রুত দেশে নিয়ে আসতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহিংসতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য ২২টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আদালত।
সারাদেশের স্কুল ও কলেজগুলোকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিসব পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১১ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক রূপক রায়ের সই করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
ইসরায়েলের নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই নির্দেশনা দিয়েছে।
দেশের মাধ্যমিকের সব প্রধান শিক্ষকদের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বলা হয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছে মাউশি৷
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীকে পেশাদারিত্বের প্রত্যাশিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনও হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।