মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় দেশটির উত্তর কাচিন রাজ্যের সোনার খনি এলাকার একটি বাজারে কমপক্ষে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত ১৫
একদিকে কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে ফিলিস্তিনের গাজায় নিজেদের ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সবশেষ শুক্রবারও দখলদার বাহিনীর হামলায় প্রাণ ঝরেছে আরও ৭৩ ফিলিস্তিনির। এ নিয়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার পর গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন ফিলিস্তিনি।
ইকুয়েডরের অন্যতম বৃহত্তম এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত লিটোরাল কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ওসি, পাঁচজন এসআই, একজন এএসআই ও আটজন কনস্টেবল রয়েছেন।
রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে উপাসনালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
টর্নেডোয় লণ্ডভণ্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। এগুলোর মধ্যে রয়েছে- টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা।
আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভূমিধসের মতো ঘটনা ঘটছে।
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। রবিবার পশ্চিম আফ্রিকার দেশটির ইসাকান গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানজিংয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘটা এই অগ্নিকান্ডের ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিপাইনের মধ্যাঞ্চলে গবাদি পশু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।