সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারা মিলিটারি গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮৩ জন। সুদানের সেন্ট্রাল মেডিকেল কমিটি সিএনএনকে এই তথ্য জানিয়েছে।
- সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ
- * * * *
- ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু
- * * * *
- থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
- * * * *
- জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ
- * * * *
- পুতিনের শান্তি আলোচনায় সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে ২১টি ক্ষেপণাস্ত্র হামলা!
- * * * *
নিহত ২
বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি (অটোরিকশা) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আরো ৩ যাত্রী আহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সাথে এপিবিএন পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক মহিলা ও এক আরসা কমান্ডার নিহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো-গাইবান্ধা জেলার সদর থানার সরকারপাড়া এলাকার সাজু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান (১৫) ও ইসরাফিল (৯)। স্থানীয় একটি স্কুলে মেহেদী নবম শ্রেণি ও ইসরাফিল তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভ্যানচালক ও একজন যাত্রী রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার জামতালা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভবঘুরে নিহত হয়েছেন। বুধবার রাতে মিরপুর কালশী রোডে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৮০) নামে এক বৃদ্ধ মারা যান।
ভারতের ছত্রিশগড়ের কবীরধাম জেলায় বোমা বিস্ফোরণে সদ্য বিবাহিত এক যুবক ও তার ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু ও নারীসহ চারজন।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে কভার্ডভ্যান-মোটর সাইকেল ও পিকাপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন শহরে প্রচণ্ড টর্নেডোর আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে। ঝড়ের ফলে অসংখ্যা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়ার পর আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত হয়েছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে