আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন আইনপ্রণেতাকে লক্ষ্য করে হামলায় চার জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
নিহত
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সপ্তাহান্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। জ্বালানিবাহী ট্রাক ও যাত্রী বোঝাই একটি বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার পুলিশ একথা জানিয়েছে
ওমান উপকূলে হামলার শিকার ইহুদিবাদী ইসরাইলি মালিকানাধীন জাহাজের দুই ক্রু নিহত হয়েছে। লন্ডনভিত্তিক ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের জোডিয়াক মেরিটাইম কোম্পানি ওই হামলায় তাদের দুই ক্রু’র নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় চার সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের উত্তর বাসস্টান্ড এলাকায় প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান বালু বোঝাই করেতে দাড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে রাম দা দিয়ে কুপিয়ে চাচা রিয়াজ উদ্দিন খাকে (৭০) হত্যা করেছে ভাতিজা এবং আহত হয়েছে এক গৃহবধুসহ ২জন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফুজিপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন খা একই এলাকার মৃত মজির উদ্দিন খার ছেলে।
উত্তরপ্রদেশের বরাবাঁকিতে একটি বাসে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে ২৪ জন। ওই শ্রমিকরা রাস্তার ওপরে একটি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন।
কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ জুলাই) ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ পান করায় মেহেদী হাসান সোহাগ ও তৌফিকুজ্জামান সৈকত নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাঁচ যুবক।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরো কমপক্ষে ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে।