বান্দরবানের আলীকদম উপজেলায় কলাবোঝাই একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু সড়ক থেকে নিচে পড়ে গিয়েছে। এতে একজন নিহত এবং কলার মালিক ও চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া-সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।