ভারতে জোড়া মর্মান্তিক দুর্ঘটনা। দুই রাজ্যে মৃত্যু হলো ১০ জনের। আশঙ্কাজনক অন্তত ৬। সোমবার ভোররাতে কানপুরে বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় বহু পথচারীকে। ধাক্কা মারে রাস্তার ধারে থাকা বাইক ও ট্রাফিক বুথে। এই ঘটনায় ইতোমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় এক নাবালক চালক পিষে দেয় চার নারীকে।
- কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার
- * * * *
- জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
- * * * *
- চীনের প্রভাব মোকাবিলায় সামরিক সহযোগিতা বাড়াচ্ছে ফিলিপাইন-অস্ট্রেলিয়া
- * * * *
- রোমানিয়ায় দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা
- * * * *
- ভারতে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানের যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার ২
- * * * *
নিহ
বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ল্যাটিন আমেরিকার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৫ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা এবং বুদগাম জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতদের মধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের এক কমান্ডার রয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিনোদপুরে পিকআপ ভ্যানের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর ডেমরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়ার শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পক্ষে আরো দশজন। দুর্ঘটনায় নিহতরা সিএনজির যাত্রী ছিলেন।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনকে গুরুতর অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারীর দারোয়ানী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।