কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সহিবর রহমান (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত সহিবর রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত ইশার উদ্দিনের ছেলে।
নিহ
যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার দুর্গাবরকাঠি গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাইদের পিটুনিতে ইমামুল মন্ডল (৩৫) নামে এক জন নিহত হয়েছেন। নিহত ইমামুল (৩২) ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীর জয়নগরে মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী। বুধবার(০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইকে রোড়ের জয়নগর শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
পেরুর রাজধানী লিমার কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা।
কাবুলে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে। তবে গাড়িতে কতজন ছিল, তা জানা যায়নি।
সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি সামরিক ঘাঁটিতে রোববার হাউছি হামলায় অন্তত ৩০ সৈন্য নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’জন বাংলাদেশী নিহত হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, তারা আইএসকেপির (আইএসআইএল-কে) পরিকল্পনাকারীর বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছে। তাদের ড্রোন হামলায় টার্গেট করা লোকটি নিহত হয়েছে। পূর্ব আফগানিস্তানে ওই হামলা চালানো হয়।
কাবুল বিমান বন্দরে বৃহস্পতিবার ‘আইএস’র জোড়া আত্মঘাতি বোমা হামলায় অনেক লোকের প্রাণহানির ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।