সৌদি প্রো লিগে গতকাল ২৯ সেপ্টেম্বর রাতে আল শাবাবের বিপক্ষে মাঠে নেমেছিল আল হিলাল। ম্যাচটিতে তারা ২-০ ব্যবধানে জিতলেও আলোচনায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পেনাল্টি মিস।
নেইমার
বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় মাঠে নামে আল-হিলাল ও নাভবাহোর।
বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করে কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলাদাতা এখন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বে আজকের ম্যাচটির আগে পেলের সমান ৭৭ গোল নিয়ে নেইমার খেলতে নেমেছিলেন। ১৭ মিনিটে তার সামনে সুযোগ এসেছিল পেলেকে ছাড়িয়ে যাবার।
হেক্সা মিশন সফল করার লক্ষ্য নিয়ে কাতার বিশ্বকাপে গেলেও তা পূরণ করতে পারেনি ব্রাজিল।
ক্লাব ফুটবলের বিরতির পর এবার মাঠে গড়াবে আন্তর্জাতিক ফুটবলের ম্যাচ। প্রীতি ম্যাচের পাশাপাশি অনেক দলই এবার মাঠে নামবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও। এবারের ফিফা উইন্ডোতে মাঠে নামছেন নেইমার, মেসি, রোনালদো, এমবাপ্পেরা। এক নজরে দেখে নেয়া যাক কবে মাঠে নামছেন এই তারকা ফুটবলাররা।
বার্সেলোনায় থাকাকালীন মেসি-নেইমারের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপর ২০১৭ সালে লা লিগার ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার, কিন্তু তাদের বন্ধুত্বে ছেদ পরেনি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ভারতীয় ক্লাব মুম্বাই সিটি মুখোমুখি হবে সৌদি ক্লাব আল হিলালের। কয়েকদিন আগেই সৌদি ক্লাবটি দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে।
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ইতোমধ্যেই জমকালো আয়োজনের মধ্যদিয়ে নেইমারকে বরণ করে নিয়েছে ক্লাবটি। বর্তমানে আল হিলালে অবস্থান করলেও এখনই মাঠে নামা হচ্ছে না ব্রাজিলের পোস্টার বয়ের।
বিশ্বকাপ বাছাইপর্বে দলে ফিরলেন নেইমার। আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল।