দীর্ঘ দিনের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিলের স্ট্রাইকারের গোড়ালির লিগামেন্টের অস্ত্রোপচার করাতে হবে। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে প্যারিস সঁ জরমঁয়ে লিওনেল মেসি, কিলিয়ন এমবাপ্পেদের সতীর্থকে।
নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই।গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের নিজ বাসায় তিনি মারা যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা এখন শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন।
ঢাকার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল অষ্টম।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ভয়ানক চোট পেয়েছেন নেইমার। যেতে হয়েছে ছুরি-কাঁচির নিচেও। কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েও ইনজুরি থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না এই ফরোয়ার্ড।
সাবেক বিএনপি নেতা ও প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, বিজয় ছাড়া ইউক্রেনের কোনো বিকল্প নেই। আমাদেরকে ইউক্রেন এবং ইউরোপকে মুক্ত করতে হবে। কারণ, যখন রুশ অস্ত্র থেকে আমাদের দিকে গুলি ছোঁড়া হয়, তখন তা প্রতিবেশীদের দিকেও তাক করা থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কোনো অ্যাকাউন্ট নেই।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শুক্রবার জানিয়েছেন, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।
সবাই চেতনার কথা মুখে বললেও কর্মে নেই মন্তব্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা মনে করে ৬৯, ৭০, একাত্তরকে ধারণ করি, আমি সন্দিহান এ চেতনা জাতি কতটুকু ধারণ করে। চেতনা উধাও হয়ে গেছে।
মাঠে সময়টা এমনিতেই ভালো কাটছে না পিএসজির। এর মাঝে আবার দলটিতে আঘাত হেনেছে চোট। পেশির সমস্যায় পিএসজির পরবর্তী ম্যাচে হয়তো খেলতে পারবেন না নেইমার।