মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সর্বশেষ আসরের নিলামে ছিলেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তবে ২৮ অক্টোবর হতে যাওয়া নিলামের চূড়ান্ত তালিকায় নেই তাদের কেউই।
নেই
রূপালি গিটার হাতে আর মঞ্চ মাতাতে দেখা যাবে না আইয়ুব বাচ্চুকে। অথচ তাঁর স্বপ্ন ছিল, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রায় ১৫ লাখ দর্শকের সামনে বিশাল এক কনসার্ট করবেন।
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ সেনাসদস্য নিহত ও অন্তত ৩৯ জন আহত হয়েছেন।
অভিনয়ে নিজের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। সমসাময়িক অভিনেতাদের মধ্যে নিজের চেয়ে কাউকে এগিয়ে রাখেন না তিনি। এমনকি নিজের সমকক্ষও কাউকে মনে করেন না এই অভিনেতা।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলে ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার ৮০০ দুস্থ সনাতন ধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এর মধ্যে ২ হাজার ৫০০ জনকে শাড়ি-পাঞ্জাবি এবং হরিজন সম্প্রদায়ের ৩০০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে দেওয়া হয়।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, চাঁদাবাজি করে যারা খাবেন, তাদের কোনো জায়গা নেই পাথরঘাটায়।
ব্র্যাক ব্যাংক পিএলসি ‘হেড অব কমপ্লায়েন্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পরিবারের আর্থিক দৈন্যদশা মেটাতে ও মায়ের উন্নত চিকিত্সার খরচ যোগাতে গত বছরের জানুয়ারির ১৮ তারিখ সৌদি আরব যান ২২ বছরের মুন্নি। তবে এক সপ্তাহের ব্যবধানে দেশে ফিরেন আসেন মুন্নি। তবে নিথর দেহে। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। তবে পরিবারের দাবি, বিদেশে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মুন্নি। প্রতি বছর মুন্নির মতো হাজারো নারী ভালো জীবনের আশায় বিদেশে গেলেও অনেকেই দেশে ফেরেন কফিন বন্দি হয়ে।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে গুজবে কান না দিয়ে সরাসরি প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
নীলফামারী জেলার জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি... রাজিউন)।