ব্রাহ্মণবাড়িয়া নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে এ ঘটনায় ট্রাইব্যুনাল ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
নেতা
দেশের জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হবে।
এবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে নেতানিয়াহু কখনোই শান্তিচুক্তি চাননি।
কুষ্টিয়ার খোকসায় এক বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ হয়েছেন। দগ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুক আসন্ন ইউপি নির্বাচনে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করছেন।
রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহেন শাহ হত্যা মামলার রায়ে এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ৯ জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পিতা এ এফ এম আফজাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধে অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, ৭২ এর সংবিধান প্রণেতাদের অন্যতম, বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম হাসনাইন এঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী।
লেবাননের সঙ্গে চলমান উত্তেজনা সৃষ্টি করে সৌদি আরব গৃহযুদ্ধ বাধাতে চায় বলে দাবি করেছেন সেখানের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
বড় ধরনের কারাদণ্ডের মুখোমুখি হলেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সিনিয়র দুই নেতা। থান নাইং ও খিন মিয়ন্তকে মোট ১৬৫ বছরের কারাদণ্ডের রায় শুনিয়েছেন আদালত।