পাকিস্তানের পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। সোমবার শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাডুব
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল এই তিনজনের লাশ উদ্ধার করে।
মরক্কোর দক্ষিণাঞ্চলে তারফায়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্পেনভিত্তিক সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস’র সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানায়।
ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবে কমপক্ষে ২৭ জন অভিবাসী মারা গেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক গৃহবধূ ও এক কিশোরী নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌ রুটে এ দুর্ঘটনা ঘটে। ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার কামরাঙ্গীরচরের হুজুর ঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে এক নারী ও একশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।সোমবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর গুলশান লেকে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির আট দিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয়েছে বাংলাদেশিসহ ২২ জনকে। আর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনজনের।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে রাবারের নৌকা ডুবে কমপক্ষে ২৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।