আগামী ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল।
পটু
পটুয়াখালী শহরের কলাতলা সড়কে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ৭নং ওয়ার্ডের পুলিশ লাইনস সড়কে আগুনে পুড়েছে আব্দুর রহিমের মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের তুলার দোকান, আল আমীনের ভাতের হোটেল এবং ২টি চায়ের দোকান। এছাড়াও মোতালেব মিয়ার দোকান আংশিক পুড়ে গেছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে মাছ ধরা অবস্থায় লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকায় থাকা মো. সেন্টু প্যাদা (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন।
পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে বাউফল-বগা আঞ্চলিক সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে হাত, পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাতদল। এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা
বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে পটুয়াখালী জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ আয়োজন করে।
পটুয়াখালীর দশমিনায় খেলার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাওহিদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর আব্দুল করিম মৃধা (একেএম) কলেজের ছাত্র মোহাম্মদ মিরাজের ওপর বহিরাগতদের হামলার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে আটটি মাঠ।
পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের ৮ বিভাগে মাত্র ৮টি মাহফিলের সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। কিন্তু পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রিয় বক্তার বয়ান নিজের জেলায় বসেই শোনার সুযোগ পাচ্ছেন পটুয়াখালীবাসী।