বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদে ৩১ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এরমধ্যে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ১১ জন ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ১৬ জন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে চারজন পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৫ কর্মকর্তা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৮১ উপ-পরিদর্শক (এসআই)। বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয় জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আর তিন সচিবকে বদলি করা হয়েছে। ঢাকা ও সিলেটে নিয়োগ দেওয়া হয়েছে নতুন বিভাগীয় কমিশনার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে পদোন্নতির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।