পদ্মা সেতুর জাজিরা প্রান্তের রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে ‘ট্র্যাক কার’ আজ প্রথমবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ‘ট্র্যাক কার’টি গ্যাংকার নামেও পরিচিত।
পদ্মা সেতু
উদ্বোধনের পর ১০০ দিনে পদ্মা সেতুতে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। ১৫ লাখ ৪০ হাজারের বেশি যানবাহন থেকে এসব টোল আদায় হয়েছে।
জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের লেভেল ওয়ানের কার্ভড ওয়ালে পদ্মা সেতু নিয়ে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে টিককট ভিডিওর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর দিন ২৬ জুন থেকে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ২৬ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪২ দিনে দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫ টি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধনের এক মাস পূর্তি হচ্ছে আজ। পঁচিশে জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ২৬শে জুন পদ্মা সেতু জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়।
পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড। তিন দিনে (গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) ৭৪ হাজার ২২২টি গাড়ি সেতুর ওপর দিয়ে যাওয়া-আসা করেছে।
পদ্মা সেতুতে একদিনে রেকর্ড চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিয়ে উঠা তরুণ খালেদ মাহফুজকে (২২) জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন।