এবার পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের ১-বি স্প্যানে লেগে ভাঙল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল।
- প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- শাহজালালে শতাধিক স্বর্ণবার জব্দ
- * * * *
- ১২০ কোটি টাকায় নির্মিত হবে জিয়া হল: নাসিক প্রশাসক
- * * * *
- গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ
- * * * *
- ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘নুরা পাগলা’ গ্রেপ্তার
- * * * *
পদ্মা
ইতিহাস ও ঐতিহ্যের ধারক হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় এখন তীব্র স্রোত চলছে। প্রতি ঘণ্টায় এখন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় স্রোতের গতিবেগ ১১.৭৪ কিলোমিটার।
পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের উপর সর্বশেস স্ল্যাব বসানোর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ। সেতুতে রেলপথের স্ল্যাব বাসানোর দুমাসের মাথায় শেষ হলো সড়কপথের স্ল্যাব বসানোর কাজ। সড়কপথে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়।
পাবনা প্রতিনিধি:ঘুরপাক খাওয়া ৩৫ জন যাত্রীসহ পিকনিকের একটি ট্রলারের ইঞ্জিন পাকশিতে মাঝপদ্মার প্রবল স্রোতে হঠাৎ বিকল হয়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে বাঁচতে চিৎকার করতে থাকেন। পরে তাদের সবার জীবন রক্ষা করতে সক্ষম হন ঈশ্বরদী থানা ও নৌপুলিশ সদস্যরা।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশাল আকৃতির ছুরিমাছ। শনিবার (২১ আগস্ট) ভোরে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুতে আঘাত যেন আমাদের হৃদয়ে আঘাত। এতে হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছিনা। আমরা এতে বিব্রত হচ্ছি।
চার দিনের মাথায় আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে একটি ফেরি। শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে কাকলি নামের একটি ফেরি ওই পিলারে ধাক্কা দেয়।
স্রোতের তীব্রতা কমে না আসা পর্যন্ত ভারী পরিবহনবাহী ফেরি পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সোমবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের লৌহজং থানায় জিডি করেছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।