পদ

কমতে পারে তাপমাত্রা

কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া অফিস জানিয়েছে ,আজ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।  সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। সোমবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইসতানা নেগারা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

পদ্মা সেতুতে আঘাত যেন আমাদের হৃদয়ে আঘাত : নৌ প্রতিমন্ত্রী

পদ্মা সেতুতে আঘাত যেন আমাদের হৃদয়ে আঘাত : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুতে আঘাত যেন আমাদের হৃদয়ে আঘাত। এতে হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছিনা। আমরা এতে বিব্রত হচ্ছি।

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি  হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পদ্মা সেতুর  ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

চার দিনের মাথায় আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে একটি ফেরি। শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে কাকলি নামের একটি ফেরি ওই পিলারে ধাক্কা দেয়।

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

আজ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।   

যৌন হয়রানি : পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর

যৌন হয়রানি : পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর

পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা মেলার পর তার এই পদত্যাগ।তার পদত্যাগ আগামী ১৪ দিনের মধ্যে কার্যকর হবে।

পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ

পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ

স্রোতের তীব্রতা কমে না আসা পর্যন্ত ভারী পরিবহনবাহী ফেরি পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পদ্মা সেতুতে ফেরির ধাক্কায় থানায় জিডি, তদন্তে নৌ-পুলিশ

পদ্মা সেতুতে ফেরির ধাক্কায় থানায় জিডি, তদন্তে নৌ-পুলিশ

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সোমবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের লৌহজং থানায় জিডি করেছেন।

৭ ক্যাটাগরিতে ‘মুক্তিযুদ্ধ পদক' দেবে সরকার

৭ ক্যাটাগরিতে ‘মুক্তিযুদ্ধ পদক' দেবে সরকার

মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও চেতনা বিকাশে অবদান রাখা ব্যক্তি এবং সংগঠন ও সংস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত ও উৎসাহিত করার লক্ষ্যে সাত ক্যাটাগরিতে ‘মুক্তিযুদ্ধ পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছরের ১৫ ডিসেম্বর এই পদক দেওয়া হবে।