ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ১০ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
- সন্তান জন্মের পর কেন অনেক নারী হঠাৎ মোটা হয়ে যান?
- * * * *
- মতলবে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়া নিহত
- * * * *
- ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
- * * * *
- নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?
- * * * *
- ইইউর সঙ্গে বাণিজ্যে ৪৮ অশুল্ক বাধা দূর, সমাধানের প্রক্রিয়ায় আরও ১৩
- * * * *
পররাষ্ট্র
ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার তিনি বলেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়ার কথা জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যে কোনো চিকিৎসক আনার অনুমতি রয়েছে এবং তিনি দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
সব দেশ একবাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায় বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, ‘সারা পৃথিবীর সব দেশ, এতদিন ধরে আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম, জাতিসঙ্ঘে সব দেশ সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাস করেছে। এর ফলে আমরা বিশ্বাস করি মিয়ানমারের ওপর আরো চাপ পড়বে তাদের লোকগুলো ফেরত নেয়ার জন্য।’
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশল কী হবে তা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে ফ্রান্স দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন। ফরাসি নেতাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘আমরা দৃঢ়ভাবে আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব যাতে এই সঙ্কট স্থায়ী সমাধানের মাধ্যমে শেষ হয়।
জলবায়ু পরিবর্তনের বিপদ ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সম্পর্কে বিশ্বকে সতর্ক করতে এবার সাগরের হাঁটু পানিতে দাঁড়িয়ে কপ২৬ সম্মেলনের ভাষণ দিলেন ভলকানিক দেশ টুভালুর পররাষ্ট্রমন্ত্রী।
গ্লাসগোতে রোববার শুরু হতে যাওয়া ২৬তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-২৬ ) বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রোহিঙ্গা সঙ্কট ঝুলে থাকার পেছনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী রাষ্ট্রের আন্তরিকতার অভাবকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, চীন ও রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।