আন্তর্জাতিক পর্যটকদের ওপর কর প্রায় তিন গুণ বাড়ানোর পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে। তবে এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির পর্যটন শিল্প সংশ্লিষ্ট সংস্থাগুলো।
পর্যটক
তলানিতে নেমেছে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এর প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। দেশটির কলকাতা শহরের ব্যবসা অর্ধেকে নেমেছে। পর্যটকশূন্য কলকাতার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার পর এতো ভয়াবহ চিত্র দেখেননি তারা।
সুন্দরবনের প্রাণপ্রকৃতিসহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিশ্চিত করতে জেলে-বনজীবীসহ দেশি-বিদেশি পর্যটকদের তিন মাসের প্রবেশ নিষেধজ্ঞা শেষ হচ্ছে আগামী শনিবার (৩১ আগস্ট)।
ঢলের পানিতে ডুবে যাওয়া বাঘাইহাট-সাজেক সড়কের পানি সরে যাওয়ায় সাজেকে আটকা পড়া দুই শতাধিক পর্যটক নিরাপদে ফিরে গেছেন।
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী প্যাসিফিক বিচ সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকারীর অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা এলাকার বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
দীর্ঘ কয়েক দশক বন্ধ থাকার পর বিদেশি পর্যটকদের জন্য ফের সীমান্ত খুলছে উত্তর কোরিয়া। দেশটির প্রতিবেশী চীনের একাধিক পর্যটন সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে এই তথ্য।
পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৩৮০ জন পর্যটক আটকা পড়েছেন।এদিকে শনিবার (০৩ আগস্ট) খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী গাড়ি যায়নি।
পানি কমতে শুরু করায় সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুরে সাজেক থেকে পর্যটকবাহী এবং ব্যক্তিগত গাড়িতে রওনা করেন পর্যটকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা।
কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে গেছে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন ৭ শতাধিক পর্যটক।