বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাজাপ্রাপ্ত ১৬ আসামি এখনও পলাতক। এদের একজন ছাড়া বাকিরা কে কোথায় আছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার চেষ্টা করছে সরকার।
পলাতক আসামি
রাজধানীর পল্লবী এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাহিনউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শফিক ওরফে কিলার শফিককে (২৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
নেত্রকোনার দুর্গাপুরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ১৮ বছর পর ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আহম্মদ আলী (৬৫) জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ১৩ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ প্রকাশ জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে।
নড়াইলের রাজু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
ময়মনসিংহে মাদক মামলায় মো. হাবিবুর রহমান হাবিব ওরফে হাবেল নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আটক হওয়া হাবিব গৌরীপুর উপজেলার কুল্লা গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় চার নেতাকে হত্যা মামলায় বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে ।
বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা ডাকাতি মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী ইলিয়াসকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যরা।
অর্থ পাচারের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) আইনের দৃষ্টিতে পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।