উজানের ঢল ও গত তিন দিনের টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এরই মধ্যে ফের পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।
- সংসদের সভাপতিমণ্ডলীতে দায়িত্ব পেলেন পাঁচ সংসদ সদস্য
- * * * *
- জবিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- * * * *
- বিপসট পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা
- * * * *
- ডেঙ্গুতে সর্বনাশ, দুইদিনে দুই সন্তানের মৃত্যু
- * * * *
- ‘আপনারা সময়মতো বিল পাঠান না’, সংসদে মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার
- * * * *
পানি
আগামী ১০ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকার অন্যান্য পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
ফরিদপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র স্রোত। আর এ তীব্র স্রোতের কারণে নদী রক্ষা বাঁধসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। হু-হু করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৫ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং ধরলায় সেতু পয়েন্টে ৪২ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
নদ-নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সোমবার সকালে সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ৪৯টি ইউনিয়নের দুই শতাধিক চরের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে টানা ৩ সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে আরো ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটে সুরমা-কুশিয়ারা নদীর পানি এখনও বাড়ছে। তবে, বৃষ্টি কমায় কিছু কিছু এলাকায় পানি কমছে।দুর্গত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বিদ্যুৎ ও মোবাইল ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
দেশের যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে আছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেগুলোতে শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে সরকার।
বইরী আবহাওয়ার কারণে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারো হু হু করে বাড়তে শুরু করেছে।