পারফিউম ছেড়ে আতর

পারফিউম ছেড়ে কেন আতরে ঝুঁকছে জেন-জি?

পারফিউম ছেড়ে কেন আতরে ঝুঁকছে জেন-জি?

সুগন্ধি কে না ভালোবাসে। নিজেকে পরিপাটি রাখার শেষ পর্ব হিসেবে সুগন্ধির ব্যবহার প্রাচীন। তবে সুগন্ধি বলতে এতদিন আমরা যা বুঝতাম সেই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে আজকের তরুণ প্রজন্ম “জেন-জি”। এক সময় ভালো সুগন্ধি মানেই ছিল দামি বিদেশি পারফিউম বা বডি স্প্রে। আর আতর মানেই ছিল কড়া গন্ধ যা শুধু ধর্মীয় উৎসবেই ব্যবহার করা হয়।