ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ইকুয়েডরের ১৩ জন এবং পেরুর একজন নাগরিক রয়েছেন। ইকুয়েডর কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে ১২৬ জন আহতও হয়েছে। বেশ কিছু বাড়িঘরও বিধ্বস্ত হয়েছে এতে।
পেরু
পেরুর দক্ষিণাঞ্চলে একটি কোকা-উৎপাদিত উপত্যকায় এক অতর্কীত হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। শনিবার দক্ষিণ আমেরিকার দেশটির ন্যাশনাল পুলিশ এ খবর দেয়।
পেরুর দক্ষিণাঞ্চলে ভয়ংকর ভূমি ধসে মৃতের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। পেরু কর্তৃপক্ষ শুক্রবার একথা জানায়।
প্রবল ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে পেরুতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের চামানা প্রদেশের মিসকি নামক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দক্ষিণ পেরুতে অবিলম্বে নির্বাচন ও কারারুদ্ধ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ করেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাতে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর দেশটিতে বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে সহিংসতায় সাত জন প্রাণ হারিয়েছে
পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে দেশটির আইনপ্রণেতারা অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে। এরপর পরই পুলিশ বুধবার তাকে আটক করে।
পেরুতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দিনা বুলার্তো। বিরোধী দলের নেতৃত্বাধীন কংগ্রেস বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে অপসারণ করার পর নতুন দিনা শপথ গ্রহণ করেন।
পেরুতে সোমবার মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগী মারা গেছেন। দেশটিতে এ রোগে আক্রান্ত এটি প্রথম মৃত্যুর ঘটনা। এদিকে এ পর্যন্ত পেরুতে ৩ শ’রও বেশি মানুষ এ রোগে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
পেরু’র সরকার রোববার বলেছে, সে দেশে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে শুরু করেছে। করোনায় বিশ্বের যেসব দেশে মত্যু হার অনেক বেশি-পরু তার অন্যতম।