পোলিও

বিশ্ব পোলিও দিবস আজ

বিশ্ব পোলিও দিবস আজ

আজ বিশ্ব পোলিও দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে পোলিও রোগ সম্পর্কে ও তা নিরাময়ের জন্য যে বিপুল কর্মকাণ্ড ঘটে চলেছে সেটি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলবার জন্য এবং এই রোগ নিরাময়ের জন্য তহবিলে অর্থবৃদ্ধির উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়ে থাকে।