পোল্যান্ড তাদের পূর্ব সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দেশটি এ পদক্ষেপ নিয়েছে।
- ইতালির বিপক্ষে এমবাপের খেলা নিয়ে শঙ্কা
- * * * *
- অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন
- * * * *
- ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে
- * * * *
- আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
- * * * *
- পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার
- * * * *
পোল্যান্ড
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ বাহিনীটির জন্য একটি সেনা ক্যাম্প ছেড়ে দিতে প্রস্তুত।
বিচার বিভাগের সংস্কারের নামে পোল্যান্ডের সরকার অগণতান্ত্রিক আইন প্রণয়ন করেছে বলে রায় দিয়েছে ইউরোপের শীর্ষ আদালত। ফলে ইইউ-র আর্থিক অনুদান থেকে বঞ্চিত থাকছে সে দেশ।
পোল্যান্ড ও হাঙ্গেরি স্থানীয় কৃষকদের রক্ষায় ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।
উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানান।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের হাতে চারটি সাবেক সোভিয়েত আমলে তৈরি মিগ ২৯ যুদ্ধ তুলে দেয়া হবে। এই প্রথম ইউক্রেনকে যুদ্ধ বিমান দিচ্ছে কোনো দেশ। কয়েক দিনের মধ্যেই বিমান ইউক্রেন পৌঁছে যাবে।
পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। শনিবার পোল্যান্ডের তেল সংস্থা এ তথ্য জানিয়েছে।
আক্রমণের বার্ষিকীতে প্রথমবারের মতো লিওপার্ড ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন। পোলান্ড বলছে, তারা ইউক্রেনকে জার্মানির তৈরি চারটি লিওপার্ড-২ ট্যাংক সরবরাহ করেছে।
জার্মানির সুস্পষ্ট অনুমোদন ছাড়াই ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়টি ভাবছে পোল্যান্ড। সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, জার্মানি আনুষ্ঠানিক অনুমতি না দিলেও তার দেশ জার্মানির তৈরি লিওপার্ড টু ট্যাংক ইউক্রেনকে পাঠাতে প্রস্তুত দেশগুলোর একটি জোট তৈরি করছে।
জার্মানি তাদের তৈরী লিওপার্ড ট্যাংক ইউক্রেনে পাঠানোর অনুমতি দিতে প্রস্তুত। তবে ওয়ারশ যদি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিয়েভকে সহায়তা করার জন্য এ ধরনের কোনো অনুরোধ করে, তবেই তা করা হবে। এ তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবুক।
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি মিটিং ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭।