পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপীয় তৈরি পোশাক আমদানিকারকদের ন্যায্য মূল্যে মানসম্পন্ন পোশাক আমদানির জন্য বাংলাদেশই প্রথম পছন্দ।
পোশাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশবান্ধব কৃষিপণ্য হওয়া সত্ত্বেও দেশের তৈরি পোশাক শিল্পের মতো পাট প্রত্যাশিত মনোযোগ ও প্রণোদনা পায়নি।মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন এবং ছয়টি নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন।
মহাসড়কে তৈরি পোশাকের কার্ভার্ডভ্যানে চুরি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে উচ্চ মূল্যস্ফীতির কারণে রফতানি আদেশ কমছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। তারা বলেছেন, চুরি বন্ধ না হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারে।
তৈরি পোশাক খাতে বাংলাদেশের কারখানাগুলো সবুজ কারখানার মানদণ্ডে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন প্রাপ্ত বাংলাদেশে এ ধরনের কারখানার সংখ্যা এখন ১৮৭টি।
বাংলাদেশের পোশাক রপ্তানি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) একজন পরিচালক বলেছেন, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে প্রধান দেশগুলোতে বাংলাদেশের রফতানি ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’ পেয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশী পোশাক রফতানির প্রধান গন্তব্য বা বৃহৎ আমদানিকারক দেশগুলোতে উৎসাহব্যঞ্জক প্রবৃদ্ধি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার পাশাপাশি অপ্রচলিত বাজারগুলোতেও রফতানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
ওয়াশিংটনে ইউএস-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন ফোরাম এগ্রিমেন্ট (টিআইসিএফএ)’র ষষ্ঠ বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার সুবিধা পাওয়ার ওপর জোর দিয়েছে।
চট্টগ্রামে পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়েই দীপস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক ও কর্মচারীরা।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, রফতানি আয়ের সামগ্রিক পতন সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাত আগের বছরের তুলনায় অক্টোবরে রাজস্বে তিন দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।