পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শেষ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী। এর মধ্যদিয়ে চলতি বছরের হজযাত্রা শেষ হয়েছে। এতে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ১০ হাজার ৩১৭ জন ও বেসরকারিভাবে ১ লাখ ৭ হাজার ৬৪৬ জন।
পৌঁছেছেন
আর একদিন দিন পরেই হজের শেষ ফ্লাইট। এরই মধ্যে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের এক লাখ ৭,১০২ জন হজযাত্রী।
বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (২০ জুন রাত ১টা ৫৯ মিনিট) ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ জন বাংলাদেশী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন হজযাত্রী ও বেসরকারিভাবে আরও ৮৭ হাজার ১২১ জন মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উত্তেজনা প্রশমনে আলোচনার জন্য রোববার সকালে বেইজিং পৌঁছেছেন। ২০১৮ সালে তার পূর্বসূরির চীন সফরের পরে এটি যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রথম সফর।
খবর এএফপি’র।
বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১৫ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী।সোমবার (১২ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৬ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৭ হাজার ১০৫ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৭ হাজার ৭৫৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।