চট্টগ্রামের পলোগ্রাউন্ড জনসভার মাঠ থেকে ২৯টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি নতুন করে ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।আজ বেলা ৩টা ১০ মিনিটে নগরের সিআরবি হয়ে পলোগ্রাউন্ডে মাঠে আসেন প্রধানমন্ত্রী।
প্রকল্প
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পাদনে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্মাণকাজ শেষ করার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষুদ্র, গ্রামীণ বা জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসতে বলেছেন।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপাতত নতুন কোনো মেগা প্রকল্প নেয়ার পরিকল্পনা নেই।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্তমানে নতুন কোনো মেগা প্রকল্প নেয়ার পরিকল্পনা নেই।
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য সাত হাজার ১৮৯ কোটি টাকার প্রকল্পসহ ছয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে পরিচালিত সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীনদের জন্য বাড়ি তৈরির জন্য সাড়ে ৩২ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)।
বরেন্দ্র এলাকায় পানি সংরক্ষণসহ ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০৪ কোটি ৭৫ লাখ টাকা।
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
‘ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন কাজ’ শীর্ষক প্রকল্পসহ মোট ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।