ফেসবুক পেজে ইলিশের লোভনীয় অফার পেয়ে অনেকেই কেনার পর প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারণা
মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ-সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরাত জাহান তিষা নামে এক ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী ও তার সহযোগী মো. শাহাদত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
অনলাইন স্ক্যাম সম্পর্কে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা হচ্ছে। তবু প্রতারকরা নিত্য নতুন কৌশল অবলম্বন করায় না চাইতেও তাদের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। এসব স্ক্যামে প্রতারকরা ব্যবহার করছে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
গাইবান্ধার পলাশবাড়িতে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অবৈধ উপায়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শাহারুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার শাহারুল পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আব্দুস সামাদের ছেলে।
প্রতারণার অভিযোগের মামলায় খালাস পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।
চলতি বছর হজে পাঠানোর নামে ৭৫ জন হজযাত্রীর সঙ্গে প্রতারণা করেছেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। নিজের নামে নেই কোনো হজ এজেন্সির লাইসেন্স। শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা রাখা হতো। চলতি বছর এমন এক প্রতারকের খোঁজ পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। তার বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতির নির্বাচন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই। এ নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন।’
মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসআই) চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণার আশ্রয় নেওয়ায় তার আইনজীবী নিখিল কুমার সাহার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ। এক সপ্তাহের জন্য আদালতে প্রবেশ করতে মানা করা হয়েছে তাকে।