আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
প্রতীক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবিচল সংগ্রামের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করলেও দলগুলোকে নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুলে পক্ষভুক্ত হতে আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক ও গণমানুষের মা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বাংলাদেশ বার কাউন্সিল কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির গণতান্ত্রিক চেতনার প্রতীক। ১৯৯১ সালে তার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দেশ উন্নয়নের পথে নতুন সূচনা পায়। বিরোধী দলে থাকাকালে তার দৃঢ় অবস্থান বহু দেশবিরোধী সিদ্ধান্তকে প্রতিহত করেছেন। তিনি দেশের স্বার্থে আপসহীন নেত্রী, গণতন্ত্রের বাতিঘর এবং মাদার অব ডেমোক্রেসি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার– ১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে আনা রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১ ডিসেম্বরে আজকের এই দিনে নিজ বাড়িতে মারা যান তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারিভাবে মৃত্যুবাষিকী পালনের জন্য কোনো নির্দেশনা নেই। তবে পরিবার থেকে ব্যক্তিগতভাবে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন থাকবে।