প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার জন্য দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে। এ বিশ্বাস আমাদের আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উন্নত সমুদ্র পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরো অধিক দক্ষতার সাথে জলবায়ু ও আবহাওয়ার পূর্বাভাস প্রদান করছে; যা দেশের আর্থসামাজিক উন্নয়নকে বেগবান করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চলমান প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা প্রদানে আমাদের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
১০ জন সাহিত্যিককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বাংলা একাডেমিতে ১০টি ক্যাটাগরিতে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাবিরোধী অপশক্তি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে বলেছেন, তারা এখনো দেশের অর্জনকে ব্যর্থ করতে চাচ্ছে। তবে, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।
জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে সংযুক্ত মাথার জমজ বোন রাবেয়া ও রোকেয়াকে সফল অস্ত্রপচারের মাধ্যমে পৃথক করে তাদের সুস্থ শরীরে বাবা-মা’য়ের কাছে ফিরিয়ে দেওয়াকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজকে নিজ নিজ অধিকার আদায়ে নিজেদের যোগ্যতর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের এই সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে নারী পুরূষ নির্বিশেষে সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত।
করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে গণভবনে তিনি টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।