বৃহস্পতিবার সকালে ঢাকায় দেখা মিলে স্বস্তির বৃষ্টি । পৌনে ১০টা নাগাদ রাজধানীর বারিধারা, মিরপুর এলাকায় বৃষ্টি শুরু হয়।
প্রবাহ
দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা এক-দুই দিনের মধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে রেড অ্যালার্ট জারি করল দেশটির আবহাওয়া দফতর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
উত্তর আমেরিকা ও ইউরোপ জুড়ে অনেকগুলো দেশে এখন বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। প্রচণ্ড গরমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন ও জাপান পর্যন্ত উত্তর গোলার্ধের অনেকগুলো দেশে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আবারও বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বরিশাল বিভাগের ৬টি নদীর পানি সকাল থেকে বিভিন্ন সময়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম জানান, পূর্ণিমা ও উজানের পানির চাপে বেশকিছু নদীর পানি বেড়েছে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) গতি বেড়েছে। চলতি জুন মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার ২৪৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে)।
দেশে ছয়টি অঞ্চল তথা বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে তাপপ্রবাহ কেটে যাওয়ার কোনো আভাস নেই। বুধবার (৭ জুন) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের দু’টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ৫৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।