বরিশাল নগরে প্রেমিকাকে বাসায় এনে হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
প্রেমিকাকে হত্যা
প্রেমিকাকে হত্যার দায়ে এক বাংলাদেশি নাগরিকের ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর।স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত প্রেমিকার নাম নুরহিদায়াতি ওয়ারতোনো সুরাতা। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক। তিনি ছিলেন একজন গৃহকর্মী। ২০১৮ সালে সিঙ্গাপুরের গেইলংয়ের একটি হোটেলে তাকে হত্যা করেন বাংলাদেশি নাগরিক আহমেদ সেলিম (৩৫)। এর দায়ে বুধবার দণ্ডপ্রাপ্ত আসামি আহমেদ সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গাজীপুর সদর উপজেলায় বটি দিয়ে প্রেমিকার গলা কেটে হত্যার ৭ দিন পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছে এক প্রেমিক। পরে প্রেমিকের দেয়া তথ্য মতে বাথরুম থেকে কাপড় দিয়ে ঢেকে রাখা প্রেমিকার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রাজধানীর সূত্রাপুরে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে তার প্রেমিক সৈকত সরকার শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপুরে শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের রাউজানে প্রেমিকাকে খুন করে আত্মহত্যা করেছেন প্রেমিক জয় বড়ুয়া। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।