টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ২১টি জেলায় প্রায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ফেনীতে ডুবেছে এক হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল।
ফসল
পিরোজপুরের নাজিরপুরের ফসলি জমি ও স্কুলের পাশেই অবৈধভাবে চলছে দু’টি ইটভাটা। উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে গড়ে ওঠা এসব ইটভাটায় মানা হয়নি সরকারের নির্দেশনা, নেই পরিবেশ অধিদফতরের ছাড়পত্রও
চট্টগ্রামের চন্দনাইশে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি চারটি ডাম্পার ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে এই জাতি স্বাধীনতা এনেছিল। কিন্তু স্বাধীনতার মর্মবাণী ঢুকরে-ঢুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের মানুষের পকেটে এবং ঘরে উঠেনি। আওয়ামী লীগ স্বাধীনতার ফসলকে হাইজ্যাক করে ভারতের হাতে তুলে দিয়েছিল।
কোদাল ও হাত দিয়ে জমির নিচ থেকে আলুর বীজ খুঁজছে গ্রামের ছেলে-মেয়েরা। অথচ মাত্র ১৫ দিন আগেই এই জমিতে বপন করা হয় আলুর বীজ। প্রায় ৪ বিঘা জমিতে সার, বীজ, শ্রমিক মিলে আড়াই লাখ টাকা খরচ হয় কৃষক রজিবুল হকের। আশা ছিল, সেখান থেকে ভালো লাভের। কিন্তু জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গ্রামের কিছু লোকজন শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ট্রাক্টর দিয়ে হালচাষ দেয় আলুর জমিতে।
চাঁদপুরে শাহরাস্তি উপজেলায় গত কয়েকদিনের টানা বর্ষণে জলাবদ্ধতায় প্রায় সাড়ে ৪ হাজার কৃষকের ৩৪১ হেক্টর জমির রোপা আউশসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। ফলে আমন আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। এতে কৃষকদের ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
চলতি বন্যায় কুড়িগ্রামে ১৩২০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে পাট, আউশ ধান, চিনা, কাউন, আমনের বীজতলা, বাদামসহ বিভিন্ন প্রকার শাকসবজি। পানি দ্রুত নেমে না গেলে এসব ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় দ্রুত কমছে নদনদীর পানি। এতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে তিস্তা অববাহিকায়। পানির চাপে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ফলে হু হু করে পানি ঢুকে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা ।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে দুইটি ইউনিয়নের অন্তত ২৪টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এতে অসংখ্য গাছপালা ভেঙে এবং উপড়ে পড়েছে। অনেক জায়গায় সড়কের ওপরে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে।
নাটোরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, ভুট্টা, গম, ধান, রসুনসহ ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।